কক্সবাজারের টেকনাফ-উখিয়া ও রামুতে বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
শিরোনাম
- অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- * * * *
- যাত্রাবাড়ী ও মুগদা এলাকা থেকে গ্রেপ্তার ২৯
- * * * *
- যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের বাসে আগুন
- * * * *
- গণ বিশ্ববিদ্যালয় শাখা ফার্মাসিস্টস ফোরামের নতুন কমিটি ঘোষণা
- * * * *
- তেজগাঁও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৭
- * * * *
ভোটগ্রহণ স্থগিত
বৈরি আবহাওয়ার কারণে উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ভোটগ্রহণের সরঞ্জাম ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো যায়নি। এতে বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সেন্টমার্টিন ইউনিয়ন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো যতীন্দ্র কারবারি পাড়া প্রাথমিক বিদ্যালয়। এক প্রার্থীর পক্ষে জোর করে ব্যালটে সিল দেওয়ার অভিযোগে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ফরিদপুর-৩ আসনের কানাইপুর স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিনজন। এ ঘটনায় ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।